কাঠফাটা গরমের একটি লেবু দিয়ে প্রাণ জুড়ানো মকটেল: ভার্জিন মোহিতো
ঘরে থাকা উপকরণ দিয়ে মকটেল তৈরি
হাঁড়িকাব্য ডেস্ক
ভার্জিন মোহিতো (Virgin Mojito) হলো একটি অত্যন্ত জনপ্রিয়, অ্যালকোহল-মুক্ত সতেজকারক মকটেল। এটি মূলত তাজা পুদিনা পাতা, লেবুর রস, চিনি এবং ক্লাব সোডা বা স্প্রাইটের মিশ্রণে তৈরি করা হয়। এই কাঠফাটা গরমে বাইরে রেস্তোরায় না গিয়ে সহজে বাড়িতেই এটি তৈরি করা যায়। ১ গ্লাস ভার্জিন মোহিতো রেসিপি নিচে দেওয়া হলো।
প্রয়োজনীয় উপকরণ
* পুদিনা পাতা ১০-১২টিপাতি।
* লেবু ১টি (টুকরো করা এবং রস নেওয়ার জন্য)।
* চিনির গুঁড়ো বা সুগার সিরাপ ১-২ টেবিল চামচ।
* বিট লবণ বা সাধারণ লবণ ১ চিমটি।
* বরফ কুচি পরিমাণ মতো।
* ক্লাব সোডা বা স্প্রাইট ১ গ্লাস।
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি সুন্দর পরিবেশন গ্লাসে তাজা পুদিনা পাতা ও ২-৩ টুকরো লেবু এবং চিনির গুঁড়ো নিন। এবার একটি মাডলার (Muddler) বা কাঠের চামচের পেছনের অংশ দিয়ে হালকাভাবে চেপে চেপে এগুলোকে থেঁতলে নিন। এর ফলে পুদিনার সুগন্ধ ও লেবুর রস ভালোভাবে বের হবে। গ্লাসের বাকি অংশটি প্রচুর পরিমাণে বরফ কুচি দিয়ে দিন। এবার গ্লাসে ওপর থেকে ঠাণ্ডা ক্লাব সোডা অথবা স্প্রাইট ঢেলে দিন। (স্প্রাইট ব্যবহার করলে চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন)। সামান্য বিট লবণ দিন বা সাধারণ লবণ দিয়ে একটি চামচ দিয়ে পুরো মিশ্রণটি নিচ থেকে ভালোভাবে নেড়ে নিন। গ্লাসের কিনারায় এক টুকরো লেবু এবং ওপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা ভার্জিন মোহিতো পরিবেশন করুন।
Directions
-
1.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)