‘গৃহিণী কথন’- গৃহিণীদের সুখ-দুঃখ ও মনের জমানো কথা বলা যাবে যেখানে
তবে হাঁড়িকাব্য নিউজ গৃহিণীদের এই শ্রমকে মূল্যায়ন ও সম্মান করে। তাই গৃহিণীদের সম্মানার্থে হাঁড়িকাব্য নিউজে থাকবে পডকাস্ট ‘গৃহিণী কথন’। এই পডকাস্টে শুধুমাত্র গৃহিণীদের সাথে গল্প হবে। গৃহিণীরা তাদের সুখ-দুঃখ ও মনের জমানো না বলা কথা বলবেন এই পডকাস্টে।
হাঁড়িকাব্য নিউজ ডেস্ক:
‘গৃহিণী’ যিনি একটি পরিবারের ঘরবাড়ি পরিচালনা, তদারকি এবং পরিবারের সদস্যদের দেখাশোনার মূল দায়িত্বে থাকেন। একটি পরিবারকে সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে টিকিয়ে রাখার পেছনে গৃহিণীদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। আপাতদৃষ্টিতে গৃহিণীদের কাজকে অবৈতনিক বা আর্থিক মূল্যায়নের বাইরে রাখা হলেও একটি পরিবার গঠনে গৃহিণীরাই সবচেয়ে বেশি অবদান রাখেন।
একটি পরিবারের মূল চালিকাশক্তি একজন গৃহিণী হলেও অন্যান্য আনুষ্ঠানিক পেশাজীবীদের মতো গৃহিণীদের কাজকে আর্থিক বা সামাজিকভাবে যথাযথ মূল্যায়ন করা হয় না। কারণ তাদের শ্রমকে 'পেশা' হিসেবে গণ্য না করে 'স্বাভাবিক দায়িত্ব' হিসেবে ধরে নেওয়া হয়। তবে হাঁড়িকাব্য নিউজ গৃহিণীদের এই শ্রমকে মূল্যায়ন ও সম্মান করে। তাই গৃহিণীদের সম্মানার্থে হাঁড়িকাব্য নিউজে থাকবে পডকাস্ট ‘গৃহিণী কথন’।
এই পডকাস্টে শুধুমাত্র গৃহিণীদের সাথে গল্প হবে। গৃহিণীরা তাদের সুখ-দুঃখ ও মনের জমানো না বলা কথা বলবেন এই পডকাস্টে। তাই আপনি যদি গৃহিণী হয়ে থাকেন এবং আপনার গল্প সবাইকে শুনাতে চান তাহলে এখনি যোগাযোগ করুন হাঁড়িকাব্য নিউজ টিমের সাথে।
যোগাযোগ
+880 1610-100175
harikabyonews@gmail.com
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)